"মা"
তুমি তো নামী , মহা দামী
ধরণী তলে যত যাহা ;
তমারই সম , শ্রেষ্ঠতম
খুঁজে কেহ তাহা ।।
তুমি তো সম , নিঃশ্বাস মম
যা বিনে বাঁচে না প্রাণ ;
তাকাই যেদিকে , দেখি সে দিকে
সবই তব আবদান ।।
তুমি তো শুতে , ভিজে পাটিতে
শুকনায় দিতে মোরে ;
শুনলে কান্না , ব্যাথার বন্য
হৃদয়টা উঠত পুড়ে ।।
হৃদয়টা আমার , কাঁদে বারে বার
দেখিতে তব মুখ ;
দেখিলে বুঝি , পাইবে খুঁজি
স্বর্গের মহা সুখ ।।